
স্বত্ব © 2024 বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ ভাষানটেকে বসুন্ধরা শুভসংঘের পানি ও স্যালাইন বিতরণ

তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। সবচেয়ে অসুবিধায় পড়েছেন শ্রমজীবী মানুষ। রাস্তায় কাজ করার সময় অনেকেই বিশুদ্ধ খাবার পানি পান করার সুযোগ পান না। চলমান দাবদাহে শ্রমজীবী মানুষের জন্য নিরাপদ খাবার পানি ও খাওয়ার স্যালাইন নিয়ে পাশে দাঁড়িয়েছেন বসুন্ধরা শুভসংঘে সদস্যরা।
মঙ্গলবার (২১ মে) দুপুরে রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকায় অর্ধশত শ্রমজীবী মানুষের হাতে পানি ও খাবার স্যালাইন তুলে দেন বসুন্ধরা শুভসংঘ ভাষানটেক থানা শাখার সদস্যরা। এ সময় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রমজীবীরা।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য সাফওয়ান আহমেদ, নাবিলা ইসলাম জেরিন, অন্বেষা পাল পূজা প্রমুখ।
পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম প্রসঙ্গে আয়োজকরা বলেন, ‘তীব্র গরমে স্বাভাবিকভাবেই মানুষ ঘর থেকে বের হতে চায় না।
কিন্তু শ্রমজীবী মানুষেরা অর্থ উপার্জনের জন্য তীব্র গরমে কাজ করে যাচ্ছেন। তারা অনেকেই রাস্তায় বিশুদ্ধ পানি পান করতে পারেন না। তাই তাদের জন্য বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এই আয়োজন। আশা করি এই আয়োজনে সাধারণ মানুষ উপকৃত হবে।

মিরপুর কুয়াশা ভেজা সকালে বসুন্ধরা শুভসংঘ স্কুলে পাঠ্যবই বিতরণ

শীতের কুয়াশাঘেরা এক সকালে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে আয়োজন করা হয়েছিল এক হৃদয়গ্রাহী অনুষ্ঠান। শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করতে জড়ো হয়েছিলেন.....
কম্বল বিতরণ ভাঙ্গুড়ায় শুভসংঘের কম্বলে ৩১ পরিবারে উষ্ণতার হাসি

‘কয় দিন ধরে ঠাণ্ডা বাতাস। খুব শীত লাগে। বাড়িতে মানুষের দেওয়া পাতলা দুটি কম্বল আছে। এই কম্বলে শীত যাইতে চায় না। স্বামী কাজকর্ম করতে পারে.....
কম্বল বিতরণ ভালোবাসার চাদরে উষ্ণতার পরশ

সত্তর বছর বয়সী রোকেয়া বেগম। স্বামী আব্দুর রাজ্জাক মারা গেছেন ১৬ বছর আগে। একমাত্র ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। মেয়ে পছন্দ করে ছেলেকে বিয়েও দিয়েছিলেন তিনি।.....
