Heading Image
শুভ কাজের সংবাদ

কুয়াশা ভেজা সকালে বসুন্ধরা শুভসংঘ স্কুলে পাঠ্যবই বিতরণ

মিরপুর কুয়াশা ভেজা সকালে বসুন্ধরা শুভসংঘ স্কুলে পাঠ্যবই বিতরণ

শীতের কুয়াশাঘেরা এক সকালে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে আয়োজন করা হয়েছিল এক হৃদয়গ্রাহী অনুষ্ঠান। শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করতে জড়ো হয়েছিলেন শিক্ষক, অভিভাবক এবং বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। তাদের মুখে তখন প্রশান্তির হাসি। তাদের মনে হচ্ছিল, এ বইগুলো শুধু বই নয়; বরং সন্তানদের জীবনে ভালোবাসা আর স্বপ্নের বীজ বুনে দেওয়ার এক অনন্য উপহার।

 

আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার, সাবিনা ইয়াসমিন, তানিয়া আক্তার, বিথী আক্তার, তানিয়া ইসলাম।

বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার বলেন, ‘এই বইগুলো শুধু শিক্ষার উপকরণ নয়, বরং শিক্ষার্থীদের জীবনের আলোকবর্তিকা। পাঠ্যবই শিক্ষার্থীদের আগামী দিনের পথে এগিয়ে নিয়ে যাবে।’

 

বই হাতে পেয়ে শিশুদের উচ্ছ্বাস মুহূর্তে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের হাসির শব্দ, পাতার খসখসানি, আর তাদের চোখে-মুখে নতুন বছরের প্রত্যাশা—এই সবকিছু মিলে শহরের এই শীতের সকাল হয়ে উঠেছিল এক অনন্য অভিজ্ঞতা।



পিএবিএক্স : ০৯৬১২১২০০০০, ৫৫০৩৬৮০৩-০৬

বার্তা বিভাগ ফ্যাক্স : ৮৪৩২৩৬৮-৬৯

বিজ্ঞাপন ফোন : ৮৪৩২০৪৮

E-mail : info@kalerkantho.com

BangladeshProtidin
DailySun
BanglaNews24
News24
logo White

স্বত্ব © 2024 বসুন্ধরা শুভসংঘ