
স্বত্ব © 2024 বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জে পত্রিকা বিক্রেতাকে বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা

বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে এক হকারকে দেওয়া খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় শহরের ঘোষের চর উত্তর পাড়া এলাকার রবিউল ইসলাম (৪৫) নামে এক হকারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।
জানা যায়, রবিউল ইসলাম তিন কন্যার পিতা। স্বামী-স্ত্রীসহ মোট পাঁচ সদস্যের পরিবার তার।
থাকেন ভাড়া বাসায়। বড় মেয়ে একাদশ শ্রেণী, মেজ মেয়ে পঞ্চম শ্রেণী ও ছোট মেয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে। রবিউল ইসলাম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই প্রায়ই তাদের চরম বিপাকে পড়তে হয়।
রবিউল ইসলাম জানায়, ‘প্রতিদিন পত্রিকা বিক্রি কইরে লাভ হয় ২৮০-৩০০ টাকা। এখন আগের মতো কেউ পেপার নেয় না। তাই মালিকেও কম আনে। আর বেচা বিক্রিও কম।
অভাবের মধ্য বসুন্ধরা শুভসংঘ আমারে যা দিল আমি তার জন্য কৃতজ্ঞ। এতে আমার এক সপ্তাহ সংসার খরচ বাইচে যাবে।’
বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস বলেন, ‘হকার রবিউল একজন সৎ ও কর্মঠ হকার।সমাজের এসব ব্যাক্তিদের সহায়তা করতে পেরে আমরা বসুন্ধরা শুভসংঘের সদস্যরা সত্যিই আনন্দিত।’
এ সময় আরো উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ বশেমুরবিপ্রবি শাখার সভাপতি আশিকুর রহমান, গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তুর্জ রহমান,পাঠাগার সম্পাদক মুজাহিদুল ইসলাম সাব্বির, বশেমুরবিপ্রবি শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সাইম, সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন আহমেদ পলকসহ অনেকে।

মিরপুর কুয়াশা ভেজা সকালে বসুন্ধরা শুভসংঘ স্কুলে পাঠ্যবই বিতরণ

শীতের কুয়াশাঘেরা এক সকালে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে আয়োজন করা হয়েছিল এক হৃদয়গ্রাহী অনুষ্ঠান। শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করতে জড়ো হয়েছিলেন.....
কম্বল বিতরণ ভাঙ্গুড়ায় শুভসংঘের কম্বলে ৩১ পরিবারে উষ্ণতার হাসি

‘কয় দিন ধরে ঠাণ্ডা বাতাস। খুব শীত লাগে। বাড়িতে মানুষের দেওয়া পাতলা দুটি কম্বল আছে। এই কম্বলে শীত যাইতে চায় না। স্বামী কাজকর্ম করতে পারে.....
কম্বল বিতরণ ভালোবাসার চাদরে উষ্ণতার পরশ

সত্তর বছর বয়সী রোকেয়া বেগম। স্বামী আব্দুর রাজ্জাক মারা গেছেন ১৬ বছর আগে। একমাত্র ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। মেয়ে পছন্দ করে ছেলেকে বিয়েও দিয়েছিলেন তিনি।.....
