
স্বত্ব © 2024 বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ দিল বসুন্ধরা শুভসংঘ

নাটোরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকালে জেলা শহরের চকবৈদ্যনাথ এলাকার স্বপ্নকলি স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়া হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে।
শিক্ষা উপকরণ বিতরণ প্রসঙ্গে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক সুষ্ময় দাস বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময়ই শিশুদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে।
দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করছে। যেখানে শিশুরা বিনা মূল্যে পড়ালেখার পাশাপাশি যাবতীয় সুযোগ-সুবিধা পেয়ে থাকে। আজ সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হলো। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক সহযোগিতা নিয়ে সবার পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সৈকতসহ আসলাম আলী সরদার, মোছ. রাশেদা খাতুন, মো. চাঁদ খামারু, মোছা. বর্ষা খাতুন, মোছা. ফাতেমা খাতুন, মোছা. আরবী খাতুন, সানজিলা রহমান তটিনী, মুহছানিন ইসলাম মোহনা, আলমগীর হোসেন, মো. সজল প্রামানিক ও রেজওয়ানা তাবাসসুম প্রমুখ।

মিরপুর কুয়াশা ভেজা সকালে বসুন্ধরা শুভসংঘ স্কুলে পাঠ্যবই বিতরণ

শীতের কুয়াশাঘেরা এক সকালে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে আয়োজন করা হয়েছিল এক হৃদয়গ্রাহী অনুষ্ঠান। শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করতে জড়ো হয়েছিলেন.....
কম্বল বিতরণ ভাঙ্গুড়ায় শুভসংঘের কম্বলে ৩১ পরিবারে উষ্ণতার হাসি

‘কয় দিন ধরে ঠাণ্ডা বাতাস। খুব শীত লাগে। বাড়িতে মানুষের দেওয়া পাতলা দুটি কম্বল আছে। এই কম্বলে শীত যাইতে চায় না। স্বামী কাজকর্ম করতে পারে.....
কম্বল বিতরণ ভালোবাসার চাদরে উষ্ণতার পরশ

সত্তর বছর বয়সী রোকেয়া বেগম। স্বামী আব্দুর রাজ্জাক মারা গেছেন ১৬ বছর আগে। একমাত্র ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। মেয়ে পছন্দ করে ছেলেকে বিয়েও দিয়েছিলেন তিনি।.....
