
স্বত্ব © 2024 বসুন্ধরা শুভসংঘ
পটুয়াখালী বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনাসভা

বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার উদ্যোগে প্রজনন স্বাস্থ্যবিষয়ক একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় কলেজ হোস্টেলের হলরুমে কলেজটির বসুন্ধরা শুভসংঘের সভাপতি আফরোজা আক্তারের সভাপতিত্বে প্রজনন স্বাস্থ্য বিষয়ে নারী শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, প্রজনন স্বাস্থ্য বলতে বোঝায় একটি সন্তোষজনক এবং নিরাপদ যৌনজীবন অর্জন করার সক্ষমতা। প্রজনন কখন এবং কীভাবে করা উচিত তা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা প্রত্যেকের রয়েছে।
এ ছাড়া যৌন প্রজনন সংশ্লিষ্ট ওষুধের উপযুক্ত স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো প্রাপ্তি ও গর্ভাবস্থায় এবং প্রসবের সময় নারীদের নিরাপত্তার জন্য দম্পতিদের একটি স্বাস্থ্যকর শিশু জন্ম দেওয়ার সবচেয়ে ভালো সুযোগ প্রদানের জন্য প্রয়োজনীয় শিক্ষাব্যবস্থায় প্রবেশাধিকার প্রয়োজন। অন্যদিকে আমাদের প্রেক্ষাপটে প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহীতারা অসমতার মুখোমুখি হন। আর্থ-সামাজিক অবস্থান, শিক্ষার স্তর, বয়স, জাতি, ধর্ম এবং তাদের পরিবেশে উপলব্ধ সংস্থাগুলোর ওপর ভিত্তি করে বৈষম্যগুলো পরিবর্তিত হয়।
বক্তারা আরো বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে স্বল্প আয়ের ব্যক্তিদের উপযুক্ত স্বাস্থ্যসেবাপ্রাপ্তি এবং প্রজনন স্বাস্থ্যসেবা বজায় রাখার জন্য উপযুক্ত জ্ঞানের অভাব রয়েছে।
এটি নারীদের আইনি অধিকার। তাই এসব প্রতিবন্ধকতা আমাদের কাটিয়ে উঠতে হবে। নারীদের হতে হবে আরো সচেতন। নারীরা সচেতন হলেই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘের পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আফরা তুলি, সহদপ্তর সম্পাদক হিরা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করুণা আক্তার খায়রুন, সহক্রীড়া বিষয়ক সম্পাদক অথৈ, সদস্য ফারজানা জোহরা প্রমুখ।

মিরপুর কুয়াশা ভেজা সকালে বসুন্ধরা শুভসংঘ স্কুলে পাঠ্যবই বিতরণ

শীতের কুয়াশাঘেরা এক সকালে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে আয়োজন করা হয়েছিল এক হৃদয়গ্রাহী অনুষ্ঠান। শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করতে জড়ো হয়েছিলেন.....
কম্বল বিতরণ ভাঙ্গুড়ায় শুভসংঘের কম্বলে ৩১ পরিবারে উষ্ণতার হাসি

‘কয় দিন ধরে ঠাণ্ডা বাতাস। খুব শীত লাগে। বাড়িতে মানুষের দেওয়া পাতলা দুটি কম্বল আছে। এই কম্বলে শীত যাইতে চায় না। স্বামী কাজকর্ম করতে পারে.....
কম্বল বিতরণ ভালোবাসার চাদরে উষ্ণতার পরশ

সত্তর বছর বয়সী রোকেয়া বেগম। স্বামী আব্দুর রাজ্জাক মারা গেছেন ১৬ বছর আগে। একমাত্র ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। মেয়ে পছন্দ করে ছেলেকে বিয়েও দিয়েছিলেন তিনি।.....
