
স্বত্ব © 2024 বসুন্ধরা শুভসংঘ
পটুয়াখালী পলিথিন ব্যবহার রোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান বসুন্ধরা শুভসংঘের

পলিথিনের কারণে দিন দিন উপকূলীয় অঞ্চলের কৃষি জমির উর্বরতা হ্রাস এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কৃষি প্রধান দেশের জমির উর্বরতা বাড়ানো এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে শুভসংঘ কলাপাড়া শাখার উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া পৌরশহরের কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল এর শিক্ষার্থীদের পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের করনীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক আবদুল হাফিজ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।
তিনি বলেন— পলিথিন ও প্লাস্টিক আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে। পরিবেশের বিপর্যয় ঠেকাতে আমাদের এখনই পলিথিনের ব্যবহার বন্ধ করে বিকল্প তৈরি করতে হবে। সেক্ষেত্রে পাটজাত পণ্য আমাদের জন্য হতে পারে আশীর্বাদ। পাটজাত পণ্য রপ্তানি করেও বাংলাদেশের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক মো. ইব্রাহীম খান, কলাপাড়া শুভ সংঘের উপদেষ্টা জসীম পারভেজ, সাংগঠনিক সম্পাদক তানজিল জামান জয়, সমাজ সেবক ও সাংস্কৃতিক কর্মী মো. জানিবুল হক।
সভা শেষে বিদ্যালয় চত্বরে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও শুভ সংঘের সদস্যরা নিষিদ্ধ ঘোষিত পরিত্যক্ত পলিথিন কুড়িয়ে, সেগুলো পুড়িয়ে দেন। এসময় পলিথিনের ব্যবহার না করে বিকল্প চিন্তা কাজে লাগানোর অঙ্গীকার করা হয়। বাড়ির আঙ্গিনা, বিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে যত্রতত্র পলিথিন না ফেলা এবং ব্যবহৃত পলিথিন রিসাইকেলের মাধ্যমে পরিচ্ছন্ন সমাজ গঠনের শপথ গ্রহণ করেন।

মিরপুর কুয়াশা ভেজা সকালে বসুন্ধরা শুভসংঘ স্কুলে পাঠ্যবই বিতরণ

শীতের কুয়াশাঘেরা এক সকালে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে আয়োজন করা হয়েছিল এক হৃদয়গ্রাহী অনুষ্ঠান। শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করতে জড়ো হয়েছিলেন.....
কম্বল বিতরণ ভাঙ্গুড়ায় শুভসংঘের কম্বলে ৩১ পরিবারে উষ্ণতার হাসি

‘কয় দিন ধরে ঠাণ্ডা বাতাস। খুব শীত লাগে। বাড়িতে মানুষের দেওয়া পাতলা দুটি কম্বল আছে। এই কম্বলে শীত যাইতে চায় না। স্বামী কাজকর্ম করতে পারে.....
কম্বল বিতরণ ভালোবাসার চাদরে উষ্ণতার পরশ

সত্তর বছর বয়সী রোকেয়া বেগম। স্বামী আব্দুর রাজ্জাক মারা গেছেন ১৬ বছর আগে। একমাত্র ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। মেয়ে পছন্দ করে ছেলেকে বিয়েও দিয়েছিলেন তিনি।.....
