
স্বত্ব © 2024 বসুন্ধরা শুভসংঘ
ক্যাম্পাস-১ স্বপ্নের ডানা মেলে ধরল বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষা উপকরণ

শীতের ঘন কুয়াশায় মোড়া এক নির্মল সকাল। প্রকৃতির মাঝে জড়সড় শীতের পরশ, আর মানুষ যেন অজান্তেই উষ্ণতা খোঁজে। এমনই এক সকালে বসুন্ধরা শুভসংঘের আয়োজন যেন সেই উষ্ণতার মূর্ত প্রতীক হয়ে ওঠে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে তারা হাজির হয় একঝাঁক শিক্ষার্থীর মাঝে, হাতে করে শিক্ষা উপকরণের অমূল্য উপহার। শিক্ষার আলোর কোমল ছায়ায় জড়ো হয় শিশুরা। তাদের চোখে বিস্ময় আর মুখে লাজুক হাসি। বসুন্ধরা শুভসংঘের সদস্যরা যত্নভরে তাদের হাতে তুলে দেন খাতা, কলম, আর নানা প্রয়োজনীয় উপকরণ।
আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার, তানিয়া আক্তার, বিথী আক্তার।
শিক্ষা উপকরণ বিতরণের এই আয়োজনে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার বলেন, ‘জীবনের শীতলতাকে দূর করতে শিক্ষার উষ্ণ আলোই যথেষ্ট। বসুন্ধরা শুভসংঘের ছোট্ট প্রয়াস হয়তো অনেকের জীবনে বড় পরিবর্তনের সূচনা করবে।’
বসুন্ধরা শুভসংঘ স্কুলের তানিয়া আক্তার আক্তার বলেন, শিশুদের ছোট ছোট হাত যখন খাতার পাতা উল্টায়, তখন মনে হয়— এই হাতগুলোই একদিন গড়ে তুলবে এক আলোকিত ভবিষ্যৎ।
বসুন্ধরা শুভসংঘের এই মহৎ উদ্যোগ শীতের সকালে কুয়াশার মাঝে এক টুকরো রোদ্দুর হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে। সকল শিক্ষার্থী এবং অভিভাবকেরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ শিক্ষা প্রসারে তাদের অঙ্গীকারের প্রমাণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

মিরপুর কুয়াশা ভেজা সকালে বসুন্ধরা শুভসংঘ স্কুলে পাঠ্যবই বিতরণ

শীতের কুয়াশাঘেরা এক সকালে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে আয়োজন করা হয়েছিল এক হৃদয়গ্রাহী অনুষ্ঠান। শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করতে জড়ো হয়েছিলেন.....
কম্বল বিতরণ ভাঙ্গুড়ায় শুভসংঘের কম্বলে ৩১ পরিবারে উষ্ণতার হাসি

‘কয় দিন ধরে ঠাণ্ডা বাতাস। খুব শীত লাগে। বাড়িতে মানুষের দেওয়া পাতলা দুটি কম্বল আছে। এই কম্বলে শীত যাইতে চায় না। স্বামী কাজকর্ম করতে পারে.....
কম্বল বিতরণ ভালোবাসার চাদরে উষ্ণতার পরশ

সত্তর বছর বয়সী রোকেয়া বেগম। স্বামী আব্দুর রাজ্জাক মারা গেছেন ১৬ বছর আগে। একমাত্র ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। মেয়ে পছন্দ করে ছেলেকে বিয়েও দিয়েছিলেন তিনি।.....
