
স্বত্ব © 2024 বসুন্ধরা শুভসংঘ
নীলফামারী বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

‘শুভ কাজে সবার পাশে’ শ্লোগানে নীলফামারীতে শুরু হয়েছে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষ রোপন কর্মসূচি। আজ রবিবার (২ জুন) বেলা ১১টার দিকে নীলফামারী সরকারি মহিলা কলেজ চত্বরে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুল আনোয়ার। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপনের মধ্যদিয়ে সমাপ্ত হবে কর্মসূচির।
বৃক্ষ রোপন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ শাহজাজান, সহকারী অধ্যাপক মো. আজিজুর রহমান, কালের কণ্ঠের প্রতিনিধি ভুবন রায় নিখিল, শুভসংঘের নীলফামারী শাখার সভাপতি অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, সহসভাপতি শাননাজ বেগম, সাধারণ সম্পাদক সালমা আক্তার, সহসাধারণ সম্পাদক গিরেন্দ্র নাথ রায়, সমাজ কল্যাণ সম্পাদক দীপু রায়, সদস্য বিধান চন্দ্র রায়, বেবী রায়, হৈমন্তী রায় প্রমুখ।

কম্বল বিতরণ ভালোবাসার চাদরে উষ্ণতার পরশ

সত্তর বছর বয়সী রোকেয়া বেগম। স্বামী আব্দুর রাজ্জাক মারা গেছেন ১৬ বছর আগে। একমাত্র ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। মেয়ে পছন্দ করে ছেলেকে বিয়েও দিয়েছিলেন তিনি।.....
বসুন্ধরা শুভসংঘ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ দিল বসুন্ধরা শুভসংঘ

নাটোরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকালে জেলা শহরের চকবৈদ্যনাথ এলাকার স্বপ্নকলি স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ.....
বসুন্ধরা শুভসংঘ বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

হাসিমাখা মুখে আধো আধো (অল্প অল্প) ভাষায় এক শিক্ষার্থী বলে উঠল, ‘আইজ অনেক দিন পর কসি (রুল) টানা খাতায় লেখব, আর ছবিও আকায়াকি করবানি বাড়ি.....
