
স্বত্ব © 2024 বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

হাসিমাখা মুখে আধো আধো (অল্প অল্প) ভাষায় এক শিক্ষার্থী বলে উঠল, ‘আইজ অনেক দিন পর কসি (রুল) টানা খাতায় লেখব, আর ছবিও আকায়াকি করবানি বাড়ি গিয়ে।’
বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ শাখার উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ শহরতলিতে অবস্থিত ১১৫ নম্বর সিবি ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে অর্ধশতাধিক শিক্ষার্থীদের দেওয়া হয় বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ। শিক্ষার মান ও নতুন শিক্ষণ পঠন কারিকুলামের সঙ্গে মিল রেখে বিদ্যালয়ের শিশু শ্রেণি ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের দেওয়া হয় শিক্ষা উপকরণগুলো।
শিক্ষা উপকরণ পেয়ে অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত হয় শিক্ষার্থীরা।
তারা সবাই বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানায়। একই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. হাসনা হেনা।
তিনি বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এই শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পড়াশোনায় আরো বেশি আগ্রহী ও মনোযোগী করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।’
শিক্ষা উপকরণ বিতরণকালে বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস বলেন, ‘অসহায় মেধাবীদের পাশে সব সময় বসুন্ধরা শুভসংঘ আছে এবং থাকবে, আমরা শুধু চাই জনগণের দোয়া ও ভালোবাসা।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রভাষক বিষ্ণুপদ বালা, বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাকিব, সাংগঠনিক সম্পাদক তুর্জ রহমান, বশেমুরবিপ্রবি শাখার সামি, পলক, ফুরকানসহ অনেকে।

কম্বল বিতরণ ভালোবাসার চাদরে উষ্ণতার পরশ

সত্তর বছর বয়সী রোকেয়া বেগম। স্বামী আব্দুর রাজ্জাক মারা গেছেন ১৬ বছর আগে। একমাত্র ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। মেয়ে পছন্দ করে ছেলেকে বিয়েও দিয়েছিলেন তিনি।.....
বসুন্ধরা শুভসংঘ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ দিল বসুন্ধরা শুভসংঘ

নাটোরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকালে জেলা শহরের চকবৈদ্যনাথ এলাকার স্বপ্নকলি স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ.....
বসুন্ধরা শুভসংঘ ভাষানটেকে বসুন্ধরা শুভসংঘের পানি ও স্যালাইন বিতরণ

তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। সবচেয়ে অসুবিধায় পড়েছেন শ্রমজীবী মানুষ। রাস্তায় কাজ করার সময় অনেকেই বিশুদ্ধ খাবার পানি পান করার সুযোগ পান না। চলমান দাবদাহে শ্রমজীবী.....
