
স্বত্ব © 2024 বসুন্ধরা শুভসংঘ
লালমাই (কুমিল্লা) বসুন্ধরা শুভসংঘের হুইলচেয়ার পেল শিশু শাহেদ

সাত বছরের শিশু শাহেদ হোসেন একজন শারীরিক প্রতিবন্ধী। সে মাথা তুলে বসতে পারে না। ঘরের মেঝেতে দিন-রাত গড়াগড়ি করে। একটি হুইলচেয়ার হলে তাকে ঘরের বাইরে প্রাকৃতিক পরিবেশে নেওয়া যাবে।
দিনমজুর বাবার পক্ষে হুইলচেয়ার কেনা সম্ভব নয়। এমন খবর জানতে পেরে বৃহ্স্পতিবার সকালে শিশু শাহেদের বাড়িতে হুইলচেয়ার নিয়ে হাজির বসুন্ধরা শুভসংঘ।
শিশু শাহেদ কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামের দিনমজুর মিজানুর রহমানের ছেলে।
হুইলচেয়ার পেয়ে প্রতিবন্ধী শিশু শাহেদের মুখে হাসির ঝিলিক।
অসচ্ছল বাবা-মা এত দিন প্রাণের ধন ছেলের হুইলচেয়ারের চাহিদা পূরণ করতে পারেননি। অবশেষে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হুইলচেয়ার পেয়ে অসহায় শিশু শাহেদের বাবা-মায়ের মুখেও প্রশান্তির ছাপ দেখা গেছে।
হুইলচেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের লালমাই উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব শরিফুল ইসলাম, দোশারীচোঁ কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সভাপতি মফিজুল ইসলাম মুন্না, সহ-সভাপতি ফরহাদ উদ্দিন, মাছুম বিল্লাহ মুহাজির, মোহাম্মদ নোমান হোসেন, সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রিফাত, সাংগঠনিক সম্পাদক মারুপ সিরাজী, অর্থ সম্পাদক সৈকত, দোশারীচোঁ গ্রামের মিজানুর রহমান, রবিউল হোসেন ও প্রবাসী মোশারফ হোসেন।
শিশুটির মা সামছুন্নাহার বলেন, শুভসংঘের কাছে আমরা কৃতজ্ঞ।
আশা করি, আমার ছেলের চিকিৎসায়ও সবাই এগিয়ে আসবে।
পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান বলেন, প্রতিবন্ধী শাহেদ আমার ওয়ার্ডের বাসিন্দা। তাকে হুইলচেয়ার দিয়ে সহযোগিতা করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাচ্ছি।
লালমাই উপজেলা সমাজসেবা অফিসার (অ. দা.) মো. সাহিদুর রহমান বলেন, প্রতিবন্ধী শিশু শাহেদের জন্য হুইলচেয়ার চেয়ে একটি নিউজ দেখেছি সাপ্তাহিক লালমাই বার্তার ফেসবুক পেইজে। আমরা শিশুটির খোঁজখবর সংগ্রহ করেছি।
সে সরকারের প্রতিবন্ধী ভাতাভোগী। এরই মধ্যে শিশুটিকে হুইলচেয়ার দিয়েছে জাতীয় পর্যায়ের সামাজিক সংগঠন ‘বসুন্ধরা শুভসংঘ’। আমি সংগঠনের দায়িত্বশীলদের ধন্যবাদ জানাচ্ছি।

বসুন্ধরা শুভসংঘ আলো ছড়াচ্ছে বসুন্ধরা শুভসংঘ পাঠাগার

পড়ন্ত বিকেলে বই পাঠে মগ্ন কিছু সাহিত্যপ্রেমী মানুষ। কাঠের তাকে সাজানো অনেক বই। যার যে বই খুশি নিয়ে পড়ছেন। পড়া শেষে আবার জায়গামতো রেখে চলে.....
বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জে পত্রিকা বিক্রেতাকে বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা

বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে এক হকারকে দেওয়া খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় শহরের ঘোষের চর উত্তর পাড়া এলাকার রবিউল.....
জাবি বসুন্ধরা শুভসংঘের শিক্ষাবৃত্তি পাচ্ছেন জাবির ১২ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১২ জন মেধাবী শিক্ষার্থী পাচ্ছেন বসুন্ধরা শুভসংঘের বৃত্তি। এই বৃত্তির আওতায় একজন শিক্ষার্থী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রতিমাসে তিন থেকে চার হাজার.....
